রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ছেলের জন্য শাহরুখ পরিবারে নেই উৎসবের আমেজ

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪২১ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক: আজকের দিনটি শাহরুখ-গৌরি পরিবারের জন্য উৎসবের। এ দিনে পরিবারের সবাই এক হতেন, রাতের প্রথম প্রহর থেকেই শুরু হতো কেক কাটা, শাহরুখপত্নীকে শুভেচ্ছা আর শুভ কামনায় ভাসাতো পুরো বলিউড। অথচ এই পরিবারে কোনো উৎসব নেই আজ, বিষাদগ্রস্ত সবাই, উৎসবের বদলে রঙহীন চিন্তাগ্রস্ত হয়ে কাটাতে হচ্ছে দিনটা।

বলিউড বাদশাহপত্মী ও আরিয়ানের মা গৌরী খানের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলেকে মুক্ত করতে ছুটতে হচ্ছে তাকে ও শাহরুখ খানকে। কারণ ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে (এনসিবি)। দুই দফায় আদালতে তার মামলার শুনানি হলেও জামিন মেলেনি। ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে তাকে।

আদালতের নির্দেশের পর আরিয়ানের সঙ্গে দেখা করতে জন্মদিনের আগের রাতেই গৌরী খান এনসিবির দপ্তরে ছুটে যান। গৌরীর সঙ্গে ছিলেন কিং খানের ব্যবস্থাপক পূজা দদলানি।

আজ বেলা ১১টা নাগাদ ম্যাজিস্ট্রেট আরিয়ানের জামিনের ওপর রায় শোনাবেন। ২ অক্টোবর রাতে প্রমোদতরিতে কী হয়েছিল, সে সম্পর্কে জানিয়েছেন আরিয়ান।

অন্যদিকে আরিয়ান পাশে না থাকলেও মাকে শুভেচ্ছা জানিয়েছেন সুহানা খান। শাহরুখ-গৌরীর একমাত্র মেয়ে ইনস্টাগ্রামে বাবা-মায়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’সঙ্গে জুড়ে দিয়েছেন শাহরুখ-গৌরির নব্বই দশকের সাদাকালো ছবি ও ভালোবাসার ইমোজি।

প্রায় তিন যুগ আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেছিলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। হিন্দু রীতিতেই গৌরীর গলায় মালা পরিয়েছিলেন কিং খান। দিনটি ছিল ১৯৯১ সালের ২৫ অক্টোবর।

শাহরুখের স্ত্রী পরিচয়ের পাশাপাশি গৌরি খানের রয়েছে একক পরিচয় তিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin