রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪৫১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: “স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে ভালো থাকি এবং সবাইকে ভালো রাখি” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সার্বিক তত্ত্বাবধানে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার ( ১৬ জুন) রাত ৮ টায় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা সুরক্ষা সামগ্রী রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর নিকট হস্তান্তর করেন। জেলা প্রশাসক এই সামগ্রীগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করেন।
উপহার সামগ্রী হিসেবে ছিল, সার্জিক্যাল মাস্ক-১৩,৬০০পিস, হ্যান্ডস্যানিটাইজার-১০০পিস, অক্সিজেন কনসেনটেটর মেশিন-১টা, হাইফেন্ট জবংঢ়রৎপধৎব-১টা, কেরজ হ্যান্ড স্যানিটাইজার-২প্যাক, ষ্ট্যান্ড-১টা এবং অন্যান্য চিকিৎসা উপকরণ-১ প্যাক।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী জেলায় মেডিকেল হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। এর অর্থ তিনি আমাদের পাশে আছেন এবং আমাদের নিয়ে দিন-রাত চিন্তা করেন।
তিনি আরও বলেন, রাজশাহীতে করোনা সনাক্তের হার ৪৪.৪৩ শতাংশ। এটা একটি এলার্মিং সিচুয়েশন। তাই আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারের দেয়া বিধি-নিষেধ অনুসারে চলতে হবে। মঙ্গলবার পুলিশ কমিশনার জনগনের সেবায় “পুলিশ অক্সিজেন ব্যাংক” স্থাপন করেছেন। এটার জন্য তিনি প্রশংসার দাবিদার। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলে নভেল করোনা মোকাবেলা করা সম্ভব বলে জানান মেয়র।
এ সময়ে উপস্থিত ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি দাস

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin