রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মনোনয়নপত্র জমা দিলেন চারঘাটের ইউসুফপুর ইউপি সদস্য প্রার্থী হাই সাহেব

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৭০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ ডিসেম্বর দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলার ইউনিয়ন সমুহের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ড সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন চলমান ইউপি সদস্য হাই সাহেব। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই সাহেব বলেন, তিনি বিশ বছর যাবৎ এই ওয়ার্ডের জনগণের সেবা করে যাচ্ছেন। তাঁর সেবায় খুশি ও সন্তোষ্ট হয়ে জনগণ বার বার তাঁকে নির্বাচিত করে সেবা প্রাদনের সুযোগ করে দিচ্ছেন।

তিনি আরো বলেন, এই ওয়ার্ডের জনগণের জন্য তাঁর জীবন উৎসর্গ করে দিয়েছেন। তিনি চেষ্টা করে যাচ্ছেন ওয়ার্ডকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করতে। সেইসাথে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। এর মধ্যে নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়াও ওয়ার্ডের পানি ও পয়নিস্কাশন এবং চলাচলের জন্য রাস্তা ও ড্রেন তৈরী করেছেন।

হাই আরো বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ে ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীণ ভাতা ও প্রতিবন্ধিভাতা শতভাগ করার চেষ্ঠা করে যাচ্ছেন। ইতোমধ্যে এই কাজ প্রায় শেষে দিকে। কেউ অবশিষ্ট থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলেছেন বলে জানান তিনি।

শুধু তাইনয় তাঁর ওয়ার্ডের সকল ধর্মের উপসনালয় এবং সমাধিস্থানগুলোর ব্যাপক উন্নয়ন করেছেন। আগামীতে অবশিষ্ট কাজগুলো সমাপ্ত এবং আরো উন্নয়ন তরান্বিত করতে এবং জনগণের সেবা আরো বৃদ্ধি করার লক্ষে তিনি আবারও জনগণের নিকট ভোট প্রার্থনা করেন। সেইসাথে আগামী ডিসেম্বর মাসের ২৩ তারিখ তাঁকে ভোট প্রদান করে পুণরায় নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসী ও ভোটারদের প্রতি অনুরোধ করেন প্রার্থী হাই সাহেব।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin