রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর অত্যাচারে অতিষ্ট স্বামী,থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশ সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৭৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মহানগরীতে তালাকপ্রাপ্ত এক স্ত্রীর অত্যাচারে অতিষ্ট এবং প্রান নিয়ে বেঁচে থাকার সংশয় প্রকাশ করেছেন এক স্বামী। নগরীর রামচন্দ্রপুর কালু মিস্ত্রির মোড় এলাকায় মুরাদ আলীর ছেলে সুরাজ আলী অভিযোগ করে বলেন, প্রায় আঠার বছর পূর্বে নগরীর খরবোনা নদীর ধার এলাকার আলমের মেয়ে রেশমার সাথে তাঁর বিয়ে হয়। তাদের ঘরে সন্তানও রয়েছে। কিন্তু এক সময় আইনশৃংখলা বাহিনীর এক সদস্যর সাথে স্ত্রী রেশমার পরোকিয়া সর্ম্পক গড়ে ওঠে। শুধু তাই নয় তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।

সুরাজ আরো বলেন, এ নিয়ে রেশমাকে বহুবার বোঝানোর চেষ্ঠা করে ব্যর্থ হয়ে অবশেষে প্রায় দুই বছর হলো ইসলামী শরীয়াহ্ মোতাবেক তাকে তালাক দেন তিনি। তালাকের পর থেকে রেশমা তার আত্মীয়স্বজন ও গুণ্ডাবাহিণী দিয়ে আমাকে বহুবার প্রাণ নাশের ও হাত পা ভেঙ্গে ফেলার হুমকী দিচ্ছে। তিনি বলেন, ইতোপূর্বে বাড়িতে থাকা দুইটি ফাঁকা চেক ছলনা করে ছেলেকে দিয়ে নিয়ে যেয়ে যায়। একটি ছিলো তাঁর টেইলার্স এর টেইলার্স কাটার মাস্টার মাসুদ এবং অপরটি ছিলো তার সঙ্গে ধার হিসেবে কাপড় জাতীয় পন্য ও অর্থ লেনদেনকারী ব্যবসায়ী সাইদুলের।

তিনি বলেন, এই চেক নিয়ে গিয়ে চেক প্রদানকারীদের নিকট হতে দশ লক্ষ টাকা পাবে বলে ঐ দুই জনের নামে কোর্টে মিথ্যা মামলা করেছেন। যা চলমান। শুধু তাইনয় তার নিকট আসবাবপত্র ও অন্যান্য মালামাল পাবে মর্মে তার নামেও মামলা করলে বিজ্ঞ আদালত তা খারিজ করে দেন। এ অবস্থায় ঐ নারী দিশেহারা হয়ে আমাকে হেনস্তা ও মেরে ফেলার জন্য বার বার হামলা করার হুমকী দিচ্ছে। এ নিয়ে আরএমপি বোয়ালিয়া মডেল থানায় রেশমা এবং তার সন্ত্রাসী বাহিনীর একজন খরবোনা নদীর ধার এলাকার খালেক সরদারের ছেলে লুকু এর নামে চলতি মাসের ৫ তারিখ সাধারণ ডায়েরী করা হয়। এ নিয়ে পুলিশ তৎপর হলে তারা এমন আচরন করবে না জানান।

সুরুজ বলেন, পুলিশে নিকট অঙ্গিকার করার পরেও আজ শনিবার রাত পৌনে ৩টার দিকে লুকু আবারও তার বািড়র সামনে আসে এবং বাড়ির সামনে স্থাপিত সিসি ক্যামেরাতে প্রথমে ঢিল ছুঁড়ে। পরে তা নামিয়ে তার ছিড়ে নিয়ে চলে যায়। যা সিসি ক্যামেরায় দেখা যায়। সেইসাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আবারও প্রান নাশের হুমকী দেন লুকু। এনিয়ে তিনি রাতেই থানায় মোবাইলে কল করে জানান এবং সকালে আবারও তার তালাক প্রাপ্ত স্ত্রী রেশমা এবং লুকুল নামে বোয়লিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। তার এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা এবং দোষিদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান সুরাজ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

এ নিয়ে বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মনের নিকট মোবাইল করলে তিনি মোবাইল কল রিসিভ না করায় এসআই মিজানুর রহমানের নিকট বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে চলতি মাসের ৫তারিখ একটি সাধারণ ডায়েরী করেছিলেন সুরাজ। তবে শনিবার সিসি ক্যামেরা ভাঙ্গা এবং গালিগালাজ করার কারনে তাদের নামে আবার একটি অভিযোগ হয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে উভয়ে বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান এই পুলিশের কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin