রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে থ্রী সন্স কারাতে-দো একাডেমীর যাত্রা শুরু

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে থ্রী সন্স কারাতে-দো একাডেমীর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে নগরীর শিরোইল শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সেনসাই বকুল হোসেন (ব্লাববেল্ট ৪র্থ ড্যান) জাতীয় ও আর্ন্তজাতিক রেফরি এবং কোচ, সভাপতি জেলা কারাতে সমিতি জেলা ক্রীড়া সংস্থা রাজশাহী।

প্রধান অতিথি বলেন, ইংরেজী নতুন বছরের প্রথম দিবসে নতুনের জয় যাত্রার পথকে সুগম ও বেগমান করতে এবং খেলার জগতে কারাতের মানকে জেলা ও বিভাগ শুধু নয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সাফল্যের দ¦ার উজ্জ্বলভাবে উপস্থাপনের জন্য থ্রী সন্স কারাতে-দো একাডেমী নামে, শিরোইল শাখার উদ্বোধন করা হলো। এই একাডেমি পরিচালনায় তিনি সর্বাত্বক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

উপস্থিত একাডেমির ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কে এম আতিকুর রহমান জাতীয় ও আর্ন্তজাতিক কারাতে রেফরি এবং কোচ। এ সময়ে তিনি বলেন, প্রধান অতিথির হাজারো ব্যস্ততার মাঝেও কারাতেকে এগিয়ে নিতে আপ্রান চেষ্টা করছেন এবং তারই ফলশ্রুতিতে আজ নতুন একটি কøাবের যাত্রা শুরু করলো। এই কারাতে সংগঠন আগামীতে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়াড় তৈরী করে রাজশাহীর মান বৃদ্ধি করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

থ্রী সন্স কারাতে-দো একাডেমী, শিরোইল শাখার উদ্বোধনী অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কারাতে সমিতির যুগ্ম সম্পাদক ও জাতীয় রেফারী মাহমুদুন নবী তুষার, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ন পদক প্রাপ্ত প্রাক্তন মহিলা কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক মরিয়ম বেগম মেমী, জাতীয় ও আর্ন্তজাতিক রেফরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কারাতে কোচ সাজ্জাদ হুসাইন ও কারাতের প্রশিক্ষক রবিউল ইসলাম।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin