রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

উৎসবমুখর পরিবেশে রাজশাহীর শিক্ষা স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নেতৃত্বের বিকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের সহগুণ চর্চার লক্ষ্যে নগরীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে স্কুল শিক্ষার্থীদের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন বোববার অনুষ্ঠিত হয়। স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ভোটার ১৫৫ জনের মধ্যে ১৩৬ জন ভোটার তাদের ভোট প্রদান করে। ভোট প্রদানের হার ৮৭.৭৪% মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা ২০২২ শিক্ষাবর্ষের কেবিনেট গঠনের লক্ষ্যে ভোট প্রদান করে। মোট দুটি বুথে ভোট গ্রহণ করা হয়।

ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আয়েশা সিদ্দিকা (৬ষ্ঠ শ্রেণি), সাদিক ইসলাম সিয়াম (৭ম শ্রেণি), আদিবা ফাইরুজ (৮ম লাল), অর্ক আলফ্রেড সিস্ত সরেন (৮ম সবুজ), মিনার মাহমুদ খান আহাদ (৯ম শ্রেণি), আফরাইন আহমেদ কানন (১০ম লাল), রাইসা বিনতে রহিম (১০ম সবুজ) নির্বাচিত হয়। এদের মধ্যে ৯ম শ্রেণির মিনার মাহমুদ খান আহাদ সর্বোচ্চ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়। উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনেও মিনার মাহমুদ খান আহাদ (৭ম শ্রেণি) সর্বোচ্চ ১১৬ ভোট পায়।

প্রার্থীদের আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দায়িত্ব বণ্টন করে দেয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক সোহেল রানা। এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ ইব্রাহীম হোসেন বলেন, ‘২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। গঠিত স্টুডেন্ট কেবিনেট বিদ্যালয়ের সার্বিক মান বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin