রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতির মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৬৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে শনিবার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-কর্মচারীগণ মানববন্ধনে অংশগ্রহন করেন। শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমারকে জুতার মালা পরিয়ে ছাত্র নামধারী সন্ত্রাসীরা চরম ভাবে অপমান করার প্রতিবাদ ও কঠোর শাস্তির দাবীতে এই কর্মসূচী পালন করেন তারা। সেখান থেকে এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।

ঘন্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিয়ে নানা ষঢ়যন্ত্র ও টালবাহানা করছেন। শিক্ষকদের নির্যাতন, হত্যা ও জুতার মালা দিয়ে আইনশৃংখলা বাহিনীকে সাথে নিয়ে রাস্তায় ঘুরালেও তিনি কোন পদক্ষেপ নেননি। এমনকি কোন প্রতিবাদও করেন নি।

শিক্ষক নির্যাতন বন্ধ ও সঠিক সময়ে বেতন ও পূর্নাঙ্গ বোনাস প্রদান দেয়ার দাবী জানান। সেইসাথে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া কোন আমলা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না বক্তব্যে উল্লেখ করেন তিনি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ ব্যানার টাঙ্গানো নির্দেশনা দেন তিনি। শিক্ষক হত্যাকারী ও জুতা গলায় দেয়াকারী ঐ শিক্ষার্থীসহ এর সঙ্গে দায়ীদের কঠোর শাস্তির দাবী জানান তিনি। তিনি বলেন, প্রজ্ঞাপন দিয়ে কোন শিক্ষাকার্যক্রম চলতে পারেনা। এগুলো সব বাতিল করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষকদের পদোন্নতি ও নিয়োগ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যা করেছেন তা কোনভাবেই মেনে নেয়া হবে না। সেইসাথে শিক্ষকের বিভিন্ন দাবী না মানলে ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে লাগাতার ধর্মঘট কর্মসূচী পালন করার হুমকী দেন তিনি। এছাড়াও দূর্ণীতিবাজ আঞ্চলিক পরিচালক ড. কামাল হোসেনের দ্রুত অপসারণসহ আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তিনি।

মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকশিস এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, অধ্যক্ষ নূরুল ইসলাম, অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডল, অধ্যক্ষ মারুফ হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ সাইফুর রহমান, অধ্যক্ষ নিতাই লাল বাছাড়, অধ্যক্ষ রঞ্জিত সাহা, অধ্যক্ষ কাউসার আলী, অধ্যক্ষ এরশাদ আলী, অধ্য মোবারক আলী, অধ্যক্ষ তরিকুল আলম, অধ্যক্ষ আব্দর রব, অধ্যক্ষ আব্বাস আলী, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যক্ষ রিফেল. অধ্যক্ষ আতিয়ারা আলম, অধ্যক্ষ তাজবুল ইসলাম, অধ্যক্ষ নাদের আলী, প্রফেসর আবু সাঈদ মন্ডল, উপাধ্যক্ষ শামিনুর রহমান, উপাধ্যক্ষ মাসুম, উপাধ্যক্ষ মিবলী, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক হায়দার আলীসহ মহানগর, উপজেলা ও জেলার নেতৃবৃন্দ। মানববন্ধন সঞ্চালনা করেন বাকশিষ এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান মধু।
সভাপতি বক্তব্য শেষে উপস্থিত সকলে মিলে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল নিয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী সমাপ্ত করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin