নিজস্ব প্রতিবেদক: ‘খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগান নিয়ে রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নে মাসব্যাপি মেম্বর কাপ পা-গোল ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। পারিলা ইউপি ৪নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় সোমবার বিকেল সাড়ে ৪টায় পারিলা বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন খেলা উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্বপাদক তাসামুল শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী মন্ডল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীবুর রহমান, হাট রামচন্দ্রপুর কলেজের অধ্যাপক মকবুল হোসেন, নওহাটা ডিগ্রী কলেজের অধ্যাপক আশরাফ আলী, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষখ হেলার উদ্দিন, ৪ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার আলী ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মেহেরুন্নেছা। এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদবর্গ ও খেলোয়ার ও শত শত দর্শক উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ কবুতর ও ফানুষ উড়িয়ে এবং আতজবাজীর মধ্যে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সহযোগিতাকারী মেম্বর হাফিজকে সহযোগিতা করেন জেবার আলী। খেলায় মোট ১৪টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনীতে হিটার নাইন ও ইয়াং বয়েজ প্রতিদন্দিতা করেন। খেলায় ইয়াং বয়েজ হিটার নাইনকে ১-০ গোলে হারায়। ম্যান অব ম্যাচ হন বিজয়ী দলের রকি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শান্তিপূর্নভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য বলেন। সেইসাথে খেলোয়ারদের খেলোয়ার সুলভ আচরন করে খেলার আহ্বান জানান তিনি।