বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

আর্থিক প্রতিষ্ঠান খোলা ৩০ জুন পর্যন্ত

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৯৮ বার দেখা হয়েছে
লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত আজ

এস. আর. ডেস্ক : আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। আর পহেলা জুলাই থেকে দেশজুড়ে কঠোর লকডাউন শুরু হলে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বলেন, সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্টদের নিয়ে ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সুরথ কুমার সরকার বলেন, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন কার্যকর করবে সরকার। আর বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য পুরোপুরি লকডাউন থাকবে দেশ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin