রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চিত্রনায়ক ইমন র‌্যাব হেফাজতে

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১১০৮ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে চিত্রনায়ক ইমনকে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব সদর দফতরে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অডিও ফাঁসের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি র‌্যাবও তদন্ত করে দেখছে। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে ইমনকে মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ্য করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন। চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন। বিষয়টি স্বীকার করেছেন ইমন নিজেও।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পদত্যাগ করেছে মুরাদ হাসান। এছাড়া ডা. মুরাদকে জামালপুর আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin