রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দূর্গাপুরে দেশীয় অস্ত্র তৈরীর সময় জনি কর্মকার নামের এক যুবক আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১০৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়ায় একটি বাড়িতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও রামদাসহ জনি কর্মকার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাড়িয়া (দহপাড়া) এলাকায় ঐ কর্মকারের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করে থানার পুলিশ। আটককৃত জনি(৩০)উপজেলার মাড়িয়া গ্রামের মকছেদ কামারের ছেলে। পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী ধরে তাকে পুলিশে সোর্পদ করেন।

এসব অস্ত্র আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ বলেন, আটককৃত জনি কর্মকারের পিতা মকছেদ কর্মকার ওয়ারেন্টভুক্ত আসামী। তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় মঙ্গলবার দুপুরে মকছেদ কর্মকারের বাড়িতে অভিযান চালানো হয়।

লতিফ বলেন, অভিযানের সময় মকছেদ কর্মকার বাড়িতে ছিলেন না। পরে স্থানীয়দের তথ্যমতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে তৈরীকৃত ১৬টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করা হয়। ঐ রামদা গুলো স্থানীয় মসজিদের খতিব আজাদ ও ইয়াছিন নামের ২ ব্যক্তি তৈরি করতে দিয়েছেন বলে আটকৃত জনি জানিয়েছেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, ঐ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রামদা গুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin