রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বুয়েটে ছাত্ররাজনীতি চান ‘না’ ৯৭ ভাগ শিক্ষার্থী

  • প্রকাশ সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৬২ বার দেখা হয়েছে

 

এস.আর ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি চান না ৯৭ ভাগ শিক্ষার্থী। এ বিষয়ে আয়োজিত এক ভোটে তারা এ মত দেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী পাঁচ হাজার ৮৩৪ জন। এর মধ্যে পাঁচ হাজার ৬৮৩ জন বুয়েটে পুনরায় রাজনীতি চান না। বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত শিক্ষার্থীদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রাতিষ্ঠানিক মেইল ব্যবহার করে অনলাইনে গত দুদিন এ ভোট চলে।

শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে ছাত্ররাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে দাবি ছাত্রলীগপন্থী শিক্ষার্থীদের। একইদিন বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের একই স্থানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। এ সময় কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আশিক আলম, সাগর বিশ্বাস, অরিত্র ঘোষ ও ২১ ব্যাচের শিক্ষার্থী অর্ঘ দাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তানভীর স্বপ্নীল এবং বিষ্ণুদত্ত চাঁদ উপস্থিত ছিলেন।

ছাত্ররাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার কারণে তারা শিক্ষার্থীদের কাছে বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। উত্ত্যক্তকারীদের নামসহ উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়ে বিচার চেয়েছেন ছাত্রলীগপন্থী শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা বলেন, কে কোন পক্ষে ভোট দিচ্ছিলেন, তা দেখা যাচ্ছিল। ফলে রাজনীতির পক্ষে অনেক শিক্ষার্থীর মত থাকলেও বিচ্ছিন্নতার ভয়ে তারা বিরুদ্ধে ভোট দেন।

এদিকে একই দিন বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়েজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ‘অপরাজনীতি’র বিরুদ্ধে শিক্ষার্থীদের মতামতের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের এ অবস্থানকে ‘রাজনৈতিক মদদপুষ্ট’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, পরে অন্য কোনো সংগঠনও যদি এমন বক্তব্য দিয়ে আমাদের আন্দোলন ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত হয়, আমরা তাদেরও প্রত্যাখ্যান করব। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে ছাত্রদল বুয়েটে আহ্বায়ক কমিটি ঘোষণা করে। আমরা তখনও এর বিরুদ্ধে অবস্থান নিই। সামনেও ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি প্রবেশের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা রাখব।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অবস্থান কোনো একক ছাত্রসংগঠনের বিরুদ্ধে নয়। আমরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি প্রবেশের বিরুদ্ধে। যেকোনো সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান অনড়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin