রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম জিয়ার সুস্থতায় রাজশাহী ল’কলেজ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আইন মহাবিদ্যালয়ে (রাজশাহী ল কলেজ), বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ছাত্র ফোরাম রাজশাহী ল’ কলেজ শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক, রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট জমশেদ আলী, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার এডভোকেট আলী আশরাফ মাসুম।

রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, জাতীয়তাবাদী ছাত্র আইনজীবী ফোরাম রাজশাহী ল কলেজ শাখার আহ্বায়ক আবু নাঈম পিয়ার, যুগ্ম আহ্বায়ক খালেদ হাসান বকুল, আলমগীর দেওয়ান শিশির,খন্দকার রুবায়েত আবির, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সাবেক মহানগর ছাত্রদল নেতা সাকিব হাসান ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী ল কলেজ শাখার সদস্য সচিব মাহমুদ ইভান সহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী সহ স্থানীয় এলাকাবাসী।

আমন্ত্রিত অতিথিবৃন্দ সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং জাতির বৃহত্তর ঐক্যে এই মহীয়সী নারীর গুরুত্ব অনুধাবনপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন রাজশাহীর মালোপাড়া মসজিদের ইমাম রবিউল ইসলাম। উপস্থিত সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin