রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহানগরীর ১৪০০ খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিনকে ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার দিলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা-২০২১ উপলক্ষে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের আয়োজনে মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকজনের হাতে ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের প্রত্যেককে ১৫০০ করে টাকা ও খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল।
অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উলামায়ে কেরাম ও আলেমদের কল্যানে কাজ করে যাচ্ছেন। রাজশাহীতে উলামায়ে কেরাম ও আলেমদের কল্যানে উলামা কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। বিগত বছরের ন্যায় এবারো আমার ব্যক্তিগত উদ্যোগে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার প্রদান করা হচ্ছে। আগামীতেও এভাবে যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সেই দোয়া করবেন। আমরা সবাই একমত হয়ে দেশের কল্যান, রাজশাহীর কল্যানে কাজ করে যেতে চাই।
মেয়র আরো বলেন, করোনা মহামারীর কারণে এক সংকটময় পরিস্থিতি পার করছে বিশ^। করোনার এই সময়ে পবিত্র ঈদুল আযহা সতর্কতার সাথে উদযাপন করতে হবে। সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মসজিদের ইমামরা স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। মানুষকে যথাযথভাবে স্বাস্থবিধি মেনে চলতে মসজিদের ইমাদের বারবার আহ্বানের জানানো কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
মেয়র বলেন, করোনা মহামামির মধ্যেও রাজশাহীর উন্নয়ন কাজ চলমান আছে। রাজশাহীর উন্নয়নে অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে চাই। রাজশাহীর জন্য বেশি প্রয়োজন কর্মসংস্থান। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছি। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে আরো তৎপরতা বাড়ানো হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন ও উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা রাজশাহী বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শাহাদত আলী। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ও সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin