রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী কোর্ট আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দের শপথ গ্রহন

  • প্রকাশ সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৮৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহন অনুষ্ঠান হয়। বুধবার বেলা ৩টার দিকে আইনজীবী সহকারী সমিতি কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা আইনাল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার মনোজ কুমার। এডভোকেট ক্লার্ক শাহীন রেজার সঞ্চালনায় অত্র সমিতির সাবেক নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত সকল সদস্য উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি রফিকুল ইসলাম পলটু, সহ-সভাপতি শফিকুর রহমান ও আবুল কাশেম প্রাং, সাধারণ সম্পাদক মার্ক বিশ^াস, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, হিসাব সম্পাদক আতিকুর রহমান, সহকারী হিসাব সম্পাদক আরিফুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক গুলকার নায়েল, কল্যান সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রচার সম্পাদক শফিউর রহমান সুমন, সদস্য সোহেল রানা-২, মেহেদী হাসান মানি, আব্দুর রহমান রিপন, মানিক খান ও মোজাহার আলী পিন্টু।

উল্লেখ্য চলতি মাসের ১৪ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৮৭জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৪৪৪জন। এই কমিটি প্রতিবারের ন্যায় এক বছর দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin