বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করে। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এরপরে অত্র প্রতিষ্ঠানের ছোট হলরুমে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দু। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin