শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী কলেজিয়েট স্কুল এর ২০০ বছর পূর্তিতে আলোচনা সভা প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

রাজশাহী ভাটাপাড়া প্রিমিয়ার লীগের ক্রীকেটার নিলাম অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২২সালের ২৮ জানুয়ারী প্রতি বছরের ন্যায় এবারও ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে ভাটাপাড়া প্রিমিয়ার ক্রীকেট লীগ অনুষ্ঠিত হবে। লীগে মোট আটটি দল অংশ গ্রহন করবে। এ লক্ষে গতকাল শনিবার রাতে নগরীর ভাটাপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়। লীগে বত্রিশটি খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা যায়। নিলাম অনুষ্ঠানে ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মবিন সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুল আলম ববি, বৈকালী সংঘের ক্রীকেট কোচ নুরুজ্জামান নুরু, রাজশাহী ফুটবল খেলোয়ার কল্যান সমিতির রাজশাহীর সদস্য নবীউল ইসলাম সাগর, বাংলাদেশ জাতীয় দলের ক্রীকেটার সানজামুল ইসলাম ও ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দীপন। এছাড়া বিভিন্ন ক্রীকেট দলের প্রধান, ম্যানেজার, কোচ ও নিলামে অংশগ্রহনকারী ক্রীকেটারগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শুরুর পূর্বে অতিথি এবং ক্রীকেট দলের প্রধানদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি বলেন, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি ঘটানো যায়। বাংলাদেশ এখন সারাবিশ্বে ক্রীকেট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পুরুষ ও নারী ক্রীকেট দল ভাল করছে। এই খেলাকে ধরে রাখতে এবং ভাল খেলোয়ার তৈরী করতে এই ধরনের লীগ আয়োজন অনেক গুরুত্ব বহন করে। সরকারীভাবেও যদি প্রতিটি জেলা ও থানা পর্যায়ে ক্রীকেট ও ফুটবলসহ অন্যান্য খেলার অনুশীল কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে আগামীতে গ্রামগঞ্জ ও পাড়া মহল্লাহ থেকে ভাল খেলোয়ার উঠে আসবে বলে আশাব্যক্ত করেন তিনি । সেইসাথে আয়োজকদের অনেক ধন্যবাদ জানান এবং এই ধরনের উদ্দোগে তাঁর সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে নিলাম অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin