রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বৃক্ষরোপণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৬৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগে পালিত হলো বৃক্ষরোপণ অভিযান। এসময় আরএমপি পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা থানা ও দামকুড়া থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।
এ বছর মুজিব বর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপন অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে – ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’। অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ -এর প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘ইকোসিস্টেম রেস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’।
এ লক্ষে আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের কাশিয়াডাঙ্গা থানা ও দামকুড়া থানার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মাঠে এবং দামকুড়া থানার বিন্দারামপুর ও মধুপুর এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।
এসময় পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন এবং গাছ লাগাতে, গাছের যত্ন নিতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানা ফাঁড়ির আওতাধীন এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পালিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin