রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে জনসভা সফল করতে গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার গোদাগাড়ীর আই হাই রাহী উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা কৃষক লীগের আয়োজনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নিরেন চন্দ্র খালকো’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু ও বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের কৃষক লীগের সদস্য ও কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin