রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের চিরায়ত নাচ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির পাহাড়িয়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের সমন্বয়ে তিনব্যাপি চিরায়ত নৃত্য প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে। গত রোববার সকাল থেকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির হল রুমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিলো। উদ্বোধন করেছিলে অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

সমাপনি অনুষ্ঠানে বেনজামিন বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি সরকারী গেজেটভূক্ত উত্তরবঙ্গের সকল জাতি গোষ্ঠির হারানো সংস্কৃতি পুণরুদ্ধার, চলমান সংস্কৃতির চর্চা, লালন, উদযাপন ও সংরক্ষণে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিলো। কারন আকাশ সংস্কৃতির কবলে ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে-মেয়েরা তাদের প্রকৃত সংস্কৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছে।

রাজশাহী বিভাগে বসবাসরত এবং সরকারী গেজেটভূক্ত সকল ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ নিলে হবেনা। তা চর্চা এবং মনে ধারন করতে প্রশিক্ষণে অংশগ্রহনকারী সকলকে পরামর্শ দেন তিনি।

প্রশিক্ষণ সমন্বয়ে ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি সংগীত প্রশিক্ষক মানুয়ের সরেন ও কবীর আহম্মেদ বিন্দু। প্রশিক্ষণ প্রদান করেন পাহাড়িয়া সম্প্রদায়ের নৃত্য প্রশিক্ষক সিলভিয়া বিশ^াস ও ডেভিড বিশ^াস।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin