শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীতে শাপলার শেখ রাসেল দিবস উদযাপন

  • প্রকাশ সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৫৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস- ২০২১ উদযাপন করা হয়। আজ সোমবার সকাল ১০টায় রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুরে এ উপলক্ষে আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহা।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোকলেসুর। আলোচনায় শেখ রাসেলের জীবন সম্পর্খে আলোকপাতসহ তাঁকে হত্যার লোমহর্ষক দৃশ্যপট তুলে ধরেন বক্তারা। পরে তাঁর এববং শেখ মুজিবুর রহমানের পরিবারের সভার শহীদদের রুহের মাগফিরাত কামানায় দোয়া করা হয়। সেইসাথে শিশু ও কিশোরদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুস্থ দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মোট ১১৬ জন নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা শেষ করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin