রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর চারঘাটে বজ্রপাতে চারজনের মৃত্যুতে রাজশাহী জেলা বিএনপি’র শোক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৬১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে বজ্রপাতে ৪ জনের মৃত্যুতে গভীর শোক ও নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপি। জেলা বিএনপি’র পক্ষ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এই সমবেদনা জানান। সেইসাথে তিনি রাতেই নিহত ও আহতদের বাড়ি বাড়ি যান এবং পরিবারের সদস্যদের সান্তনা দেন।
উল্লেখ্য সোমবার আনুমানিক ৩টার দিকে ঝড় উঠলে দাদী-নাতী সহ ৬ জন আম কুড়াতে যান। বৃষ্টি শুরু হলে তারা সকলেই আম গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে গাছের উপর বিজলী পড়লে নিচে থাকা ছয় জন গুরুতর আহত হন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, চক কাপাসিয়ায় এলাকায় আযমের স্ত্রীর মুক্তা (৩৫) কাবিলের সিরিয়ালে স্ত্রী আলেয়া (৫৫) ঘটনাস্থলে মারা যান। অপর দুই জন একই গ্রামের মাহাবুলের ছেলে সোহান (৮) ও জনির স্কুল পড়ুয়া ছেলে পরশ (৭) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin