রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাবিতে ১০তলা বিশিষ্ট শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ^বিদ্যালয়ে ছাত্রদের জন্য ১০তলা বিশিষ্ট শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীর চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সেখানে প্রদর্শিত হলের নকশা ও স্থান পরির্দশন করেন মেয়র।
বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হল নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বাস্তবায়নকারী সংস্থা বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজশাহী বিশ^বিদ্যালয়।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলে ছাত্রদের জন্য মোট ৪৮২টি কক্ষ থাকবে। হলের প্রতিটি কক্ষে দুই সিটে দুইজন করে মোট ৯৬৪জন ছাত্র থাকতে পারবেন। হলে থাকবে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ। থাকবে ৬টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হল রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রথম ১০তলা বিশিষ্ট ছাত্রদের আবাসিক হল।

উদ্বোধনকালে রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল ইসলামসহ বিভিন্ন প্রশাসনের উর্ধ্বর্তন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin