বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রামেক হাসপাতালে একদিনে আরো ১৮ মৃত্যু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: করোনায় রাজশাহীতে মৃত্যুর মিছিল যেন থামছেইনা। প্রতিদিন দুই অংকের ঘরে থাকছে এর সংখ্যা। গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে আরো ১০ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, গত একদিনে যে ১৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন।

গত এক দিনে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin