বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাসিক ১৮ নং ওয়ার্ডে মর্ডানার ১ম ডোজ দেওয়া শুরু

  • প্রকাশ সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারন করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের প্রান কেড়ে নিচ্ছে। বাংলাদেশও এর বাহিরে নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত এবং শত শত লোক মারা যাচ্ছে। এই অবস্থা থেকে জনগণকে বাঁচাতে সরকার বিন্যামুল্যে টিকা প্রদান অব্যাহত রেখেছে। সরকারের এই কর্মসূচী সফলভাবে পালন করতে রাসিক ১৮নং ওয়ার্ডেও দ্বিতীয় বারের মত করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে বলে অত্র ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন।

কাউন্সিলর আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় এই টিকা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, মানুষ না বাঁচলে এবং দেশ জনশূন্য হলে সরকার থেকে কোন লাভ নেই। তাই সরকার জনগণকে বাঁচাতে বিনামূল্যে টিকা প্রদান করছে। এই টিকা নিয়ে নিন্দুকেরা নানা কথা বলছে। কারো কথায় কান না দিয়ে টিকা গ্রহন করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, আজকে ৩০০০জনকে টিকা প্রদান করা হবে। আগামী সোমবার আবারও টিকা দেয়া হবে। এই টিকা নেয়ার জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী সকলকে নিবন্ধন করার পরামর্শ দেন এবং বলেন, আগামীতে পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় নিয়ে আশা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin