বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাসিক ১৯ নং ওয়ার্ডে মর্ডানার ১ম ডোজ দেওয়া শুরু

  • প্রকাশ সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৬০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার লোক করোনায় আক্রান্ত এবং প্রায় দুইশ এর উপরে প্রতিদিন মানুষ করোনায় মারা যাচ্ছে। জনগণকে বাঁচাতে সরকার দিনের পর দিন, মাসের পর মাস লকডাউন দিয়ে রেখেছিলেন। ফলে দেশে অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে। মানুষের আয়ের উৎসা না থাকায় বহু কষ্টে তারা দিনাদিপাত করেছে, এখনো করছে।

জনগণ ও দেশের কথা ভেবে কিছু বিধি নিষেধ প্রদান করে সরকার লকডাউন শিথিল করেছে। সেইসাথে সরকারীভাবে করোনার টিকা গ্রহনের নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় ১৯নং ওয়ার্ডেও শুরু হয়েছে টিকা প্রদান। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা প্রদানের উদ্বোধন করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

এ সময়ে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় এই টিকা প্রদান করা হচ্ছে।করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা কোন বিকল্প নাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যায় করে টিকা ক্রয় করে জনগনের মধ্যে বিনামুল্যে প্রদান করছেন। পর্যায়ক্রমে তিনি দেশের সকল মানুষকে টিকা দেবেন বলে জানান তিনি।

কাউন্সিলর বলেন, তার ওয়ার্ডে সব থেকে বেশী মানুষের বসবাস। তিনি আজকে বিকেল পর্যন্ত ছোটবন গ্রাম প্রাইমারী স্কুল ও কাউন্সিলর কার্যালয়, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার এবং শিরোইল কাউন্সিল কার্যালয়ে ৩০০০হাজার জনকে টিকা প্রদান করবেন বলে জানান।

কাউন্সিলল আরো বলেন, পর্যায়ক্রমে অত্র ওয়ার্ডের সকল মানুষকে তিনি টিকার আওতায় নিয়ে আসবেন। তিনি বলেন, টিকা নিলেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে হবে তা নয়। করোনা থেকে রেহাই পেতে সরকারী নির্দেশনা মেনে চলতে উপস্থিত জনগণকে অনুরোধ করেন। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহনের আহবান জানান তিনি। আর আগামী সোমবার টিকা নেয়ার জন্য বিনামূল্যে কাউন্সিলর কার্যালয়ে যেয়ে নিবন্ধন করার পরামর্শ দেন কাউন্সিলর সুমন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin