শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

হাসিনার আমলে বাংলাদেশে ভোটার ছিলেন মাত্র একজন:মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের দোশর সাবেক স্বৈরাচার খুনি হাসিনার আমলে দেশে তিনিই একমাত্র ভোটার ছিলেন। তিনি যাকে চাইতেন তিনি মন্ত্রী, এমপি, উপজেলার চেয়ারম্যান, ইউপি সদস্য এবং বিভিন্ন ফেডারেশন যেমন ফুটবল ফেডারেশনে হোক আর ক্রিকেট ফেডারেশনে হোক আর যে কোন মাদ্রাসা হোক আর মসজিদ কমিটি হোক তিনি যাকে চাইতেন তাকেই বসাতেন। শুক্রবার মোহনপুর উপজেলা চত্বরে মোহনপুর উপজেলা শ্রমিকদলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি আরো বলেন, বাংলাদেশে আর এরকম ধারা অব্যাহত রাখা যাবেনা। কারন বাংলাদেশের মানুষ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। সর্বশেষ গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতা ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনা নির্দেশ আইন শৃংখলা বাহিনীর হাতে নির্বিচারে জীবন দিতে হয়েছে। দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। ২০ হাজারের অধিক ছাত্র-জনতাকে পঙ্গু করে ফেলেছে। তিনি বলেন, স্বৈারচার হাসিনা বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করে রেখেছিলো। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা তার দোসরদের নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আগামী দিনের দেশ পরিচালনা করতে চায়। কিন্তু বর্তমান সরকার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, সংস্কার কোরআন নয় যে, পরিবর্তন করা যাবেনা। একদিকে যেমন সংস্কার চলবে পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার দাবী জানান তিনি। আর যারা স্থানীয় সরকার নির্বাচন চান,তারা হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করছে। কারন স্থানীয় সরকার দিয়ে কখনো হাসিনার দোসরদের পরিবর্তন করা যাবেনা। আগামীতে সুযোগ পেলে মোহনপুরবাসীর সকল উন্নয়ন করা হবে।

মোহনপুর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল। আব্দুল কাদের মোল্লা ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শরিফুল হক, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূর এ আলম সিদ্দিকী মূকুল ও সাধারণ সম্পাদক ইউনুস আলী।

এছাড়াও কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা মির্জা শওকত আলী, যুবনেতা শাহরিয়ার সাজ্জাদ, ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল ইসলাম লিটন, জাহানাবাদ ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন। বক্তব্য শেষে র‌্যালি বের কার হয়। র‌্যালি শেষে সন্ধ্যার পওে বিএনপির তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রীয় মেরামত কাঠামোর রুপরেখার লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin