রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

৫ আগস্টের আগে শিল্প কারখানা খুলবে না

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৪৯ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : চলমান বিধিনিষেধে বন্ধ থাকা শিল্প কারখানা আগামী ৫ আগস্টের আগে খুলছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে চলমান বিধি-নিষেধ নিয়ে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের আগে শিল্প কারখানা খুলে দিতে কারখানা মালিক ও প্রতিনিধিরা আমাদের অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারিনি। চলমান বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, সর্বাত্মকভাবে টিকাদান কার্যক্রম শুরু করতে হবে। এ কাজের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত থাকতে হবে।

এসময় লকডাউন চলাকালে বিধিনিষেধগুলো কঠিনভাবে মেনে চলার সুপারিশ করা হয়। জরুরি কোনো কাজে বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে ক্যাম্পেইনের সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin