রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ম্যানচেস্টার ইউনাইটেডের জালে নিউক্যাসলের একহালি গোল

  • প্রকাশ সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫৪২ বার দেখা হয়েছে
ম্যানচেস্টার ইউনাইটেডের জালে নিউক্যাসলের একহালি গোল

আর কত নিচে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড? একের পর এক লজ্জা উপহার দিয়েই যাচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা। সর্বশেষ নিউক্যাসলের মাঠে গিয়ে ৪ গোল হজম করে এলো রেড ডেভিলরা। বিধ্বস্ত হয়ে এলো ৪-১ গোলের বড় ব্যবধানে।

এই জয়ে ম্যানচেস্টার সিটিকে ৫ নম্বরে ঠেলে দিয়ে চারে উঠে এলো নিউক্যাসল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। নিয়মিত কোচ এডি হাওয়ের অনুপস্থিতিতেও আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে তারা।

৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানসিটি। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট। আর এই হারের ফলে ৩৮ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানেই থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড।

এ নিয়ে এবারের মৌসুমে ১৪তম ম্যাচে হারলো রেড ডেভিলরা। ১৯৮৯-৯০ মৌসুমের পর এক মৌসুমে এতগুলো ম্যাচ আর কখনো হারেনি ম্যানইউ। এবার বাকি রয়েছে আরও ৬টি ম্যাচ। নতুন রেকর্ডটা গড়তে হয়তো আর বেশি সময় নেবে না ম্যানইউ।

অসুস্থতার কারণে এডি মাঠে থাকতে না পারলেও নিজেদের মাঠ সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে ধারাবাহিকতা হারায়নি নিউক্যাসল। ২৪তম মিনিটেই নিউক্যাসলকে লিড এনে দেন সান্দ্রো তোনালি।

তবে ম্যানইউ গোল হজম করে বসে থাকেনি। জবাবটা দ্রুতই দিয়েছে। ৩৭তম মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান আলেহান্দ্রো গার্নাচো। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে ম্যানইউ পুরোপুরি ছিটকে পড়ে ম্যাচ থেকে। ৪৯তম মিনিটে নিউক্যাসলকে আবার এগিয়ে দেন হার্ভি বার্নেস। ৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। ৭৭ মিনিটে ম্যানইউর জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন ব্রুনো গুইমারেস।

এস.আর/এসডি/১৪-০৪/২৫

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin