রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অন্তঃসত্ত্বা অবস্থায় করোনায় মারা গেলেন বিচারক

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মোসা. সানিয়া আক্তার (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের স্ত্রী।

সোনিয়ার ছোট বোন তানিয়া আক্তার জানান, সানিয়া আক্তার এবং তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান ১২ জুলাই করোনা পজিটিভ হন। সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।’

উল্লেখ্য, সানিয়া আক্তার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দশম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। সানিয়ার স্বামী এএইচএম ইমরানুর রহমান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নবম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে বিচার বিভাগে যুক্ত হন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin