রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির গ্রেফতারের প্রতিবাদ জানালেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় টিম লিডার জামান হোসেন তালুকদারকে ষড়যন্ত্র মিথ্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে হয়রানী করার জন্য গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় খুলনা সদর থানা পুলিশ তাঁকে গ্রেফতার করেন।
তাঁর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।
তারা বলেন, জনমানব থেকে বিচ্ছিন্ন বিনা ভোটের সরকার, বিরোধী দলের নেতাকর্মীদের সর্বদা দমন পিড়ন করছে। এই সরকারের পুলিশ লীগের অত্যাচারে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। সরকারীভাবে গায়েবী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিরোধীদল ও সাধারণ জনগণকে হয়রানী করছে।
এই সকল হয়রানীমূলক মিথ্যা মামলা ও নির্যাতন থেকে জনগণ এখন মুক্তি চায় বলে জানান তারা। সেইসাথে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ টিম লিডার জামান হোসেন তালুকদারে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin