রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তিন ছেলে মিলে হত্যা করলো বাবাকে

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১৩০ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তিন ছেলে। সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের এক নম্বর পরগনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোঁতা মিয়ার (৫৫) বাড়ি পরগনা গ্রামে।

জানা যায়, পরগনা এলাকা থেকে তোঁতা মিয়া ফেরার পথে তিন ছেলে মাসুম আহমদ, রাকিব আহমদ ও তানিম আহমদ মিলে দেশি অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তিন ছেলে তাদের বাবাকে হত্যা করেছেন।

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, সম্পত্তির লোভে তিন ছেলে মিলে তাদের বাবাকে হত্যা করেছেন। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin