রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দুবাই শাসকের মেয়ে লতিফা পেগাসাসের ফাঁস হওয়া তালিকায়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫৫৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বানানো হ্যাকিং সফটওয়্যার পেগাসারের তালিকায় এবার দুবাই শাসকের দুই মেয়ের তথ্য পাওয়া গেছে।   ওই দুই রাজকন্যা যে মোবাইল নম্বর ব্যবহার করতেন সেটি রয়েছে পেগাসাসেস তালিকায়। ২১ জুলাই বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, দুবাইয়ের শাসকের কন্যা প্রিন্সেস লতিফা ও শাকসের প্রাক্তন স্ত্রীর কন্যা হায়া বিনতে আল হোসাইনের  ব্যবহৃত মোবাইলফোন নম্বরও রয়েছে পেগাসাসের তালিকায়। তবে, তারা কি সরকারি কোনো সংস্থার টার্গেটে ছিলেন কিনা সেটি জানা যায়নি।

রাজকন্যা শুধু নন, বিশ্বের ৪৫ দেশের প্রভাবশালীদের নম্বরও রয়েছে ওই তালিকায়।  সেই নম্বরের সংখ্যা ৫০ হাজারের অধিক। এটি নিয়ে এখন চাপে রয়েছে ইসরায়েল।  এদিকে এসব নম্বরগুলো নিয়ে কোনো ধরনের অন্যায় কিংবা অপতৎপরতা চালায়নি বলে দাবি করেছে ইসরায়েলের এনএসও গ্রুপ (পেগাসারের মালিক)।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতোমধ্যে ইসরায়েলের এনএসও গ্রুপের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।  সংস্থাটির মতে, পেগাসাস মানবাধিকার লঙ্ঘন করেছে। এসব কর্মকাণ্ডের নাগাল টেনে ধরার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

ফাঁস হওয়া পেগাসাসের তালিকায় আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিভিন্ন দেশের ১৪ সরকার প্রধান।

এছাড়া এই তালিকায় আছেন ৩৪ দেশের কূটনীতিক, সামরিকপ্রধান ও জ্যেষ্ঠ রাজনীতিবিদেরাও।

সুত্রঃ কালের কণ্ঠ

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin