বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে অর্ধেক করলো ভারত

  • প্রকাশ সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা হয়েছে। দেশটির নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে; যা আগের অর্থবছরের ১২০ কোটি রুপির তুলনায় ৫০ শতাংশ কম। রোববার ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নতুন অর্থবছরের পেশ করা বাজেটে এই তথ্য পাওয়া গেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, বিজেপি সরকারের সবার আগে প্রতিবেশী নীতির আওতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বৈদেশিক সহায়তা খাতে ২২ হাজার ১১৮ কোটি ৯৭ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে; যা আগের অর্থবছরের ২০ হাজার ৫১৬ কোটি ৬১ লাখ রুপির তুলনায় সামান্য বেশি।

বাজেটে প্রতিবেশী ও কৌশলগত অংশীদার দেশগুলোর প্রতি ভারতের আর্থিক সহায়তায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। কয়েকটি দেশের জন্য বরাদ্দ বাড়ানো হলেও কিছু দেশে তা কমানো হয়েছে। ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ ও কৌশলগত অংশীদার ভুটানের জন্য আর্থিক সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে ২ হাজার ২৮৮ কোটি ৫৫ লাখ রুপি বরাদ্দ করা হয়েছে।

এছাড়া আফগানিস্তানের জন্য সহায়তা তিন গুণ বাড়ানো হয়েছে। দেশটির জন্য বরাদ্দ এবারের বাজেটে আগের বছরের ৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৫০ কোটি রুপি করা হয়েছে।

পাশাপাশি নেপালের জন্য ৮০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে নয়াদিল্লি; যা গত বছরের তুলনায় ১০০ কোটি রুপি বেশি। শ্রীলঙ্কার জন্য বরাদ্দ করা হয়েছে ৪০০ কোটি রুপি। এই অর্থও আগের বছরের তুলনায় ১০০ কোটি রুপি বেশি। বাজেটে মঙ্গোলিয়ার জন্য বরাদ্দ পাঁচ গুণ বৃদ্ধি করে ৫ কোটি রুপি থেকে বাড়িয়ে ২৫ কোটি রুপি করা হয়েছে।

মরিশাসের জন্য আর্থিক সহায়তাও বাড়িয়ে ৫৫০ কোটি রুপি করা হয়েছে। সেশেলসের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখে ১৯ কোটি রুপি রাখা হয়েছে। মালদ্বীপের জন্য ৫৫০ কোটি রুপি এবং মিয়ানমারের জন্য ৩০০ কোটি রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। বিপরীতে, বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা কমিয়ে ৬০ কোটি রুপি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin