নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন বিএমডিএ‘র চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। সভায় পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) জসিম উদ্দিন, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম(উপ-সচিব), পুলিশ সুপার এর রাজশাহীর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)সাবিনা ইয়াসমিন, দিনাজপুর পুলিশ সুপার প্রতিনিধি সহকারী পুলিশ সুপার কে.এম ইমাম আহমেদ, ঠাকুরগাঁও পৌরসভার বোর্ড সদস্য ফাজুরুল্লাহ, বিএমডিএ বোর্ড সদস্য শফিকুল আলম ও মাসউদা আফরোজ হক বোর্ড সদস্য।
আরো উপস্থিত ছিলেন বিএমডিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম (জ্যেষ্ঠতম বিএমডিএ) বোর্ড সদস্য ও নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২) ও সদস্য সচিব বিএমডিএ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৭তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ‘র জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত সদস্যগণ বলেন, বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে তারই লক্ষ্যে সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।