বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ রাবি সমকাল নাট্যচক্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, রাবিতে ইনার হুইল ক্লাবের র‌্যালি রাজশাহীতে সিসিবিভিও’র মতবিনিময় সভা নওগাঁয় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত চান মোতাওয়াল্লি পরিবারের সদস্য রাজশাহীতে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের বার্ষিক শিশু সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী মহানগর যুবদলের অব্যাহতি ও অর্ন্তভূক্তি বাতিল ঘোষনা রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন ১৯দফার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন যুবদলে পদ দেওয়ার অভিযোগে আহ্বায়ক ও সদস্য সচিব এর বাড়ি ঘেরাও

রাবি সমকাল নাট্যচক্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু

  • প্রকাশ সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী নাট্যসংগঠন সমকাল নাট্যচক্র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও তিন দিনব্যাপী ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী। তিনি উদ্বোধনী বক্তব্য বলেন, “১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমকাল নাট্যচক্র বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে এসেছে, দীর্ঘ ৪৫ বছর ধরে এই সংগঠনটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এটাই একটি বিস্ময়। আমরা আশা করি নতুন প্রজন্ম যারা এই সংগঠনটির হাল ধরেছে তারা এটিকে আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপদেষ্টামণ্ডলী প্রধান আমিনুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠাকালীন প্রথম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আজিজ হাসান মানিক, সদস্য আশরাফুল ইসলাম, বর্তমান আহ্বায়ক শিউলি দেবনাথ এবং আজকের অনুষ্ঠানের আয়োজক আজমল হুদা মিঠু।
সমকাল নাট্যচক্রের অভিভাবক ও উপদেষ্টা, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে ৫ম বারের মতো আয়োজিত এই উৎসব চলবে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। তিন দিনের আয়োজনে সমকাল নাট্যচক্রের পথনাটক ‘তৈল সংকট’ ও ‘খড়িরাজা’ এবং বন্ধু সংগঠনগুলোর ‘ভাগীদার’, ‘গুপ্তধন’ ও ‘সমীকরণ’ মঞ্চস্থ হবে পুরাতন শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে। পাশাপাশি টিএসসিসি মিলনায়তনে থাকছে সমকাল নাট্যচক্রের মঞ্চনাটক ‘অ্যাপস-স্টেন-গান’ এবং যাত্রাপালা ‘দেবী সুলতানা’।
উল্লেখ্য ১৯৮১ সালের ২৫ নভেম্বর রাবির মতিহারে প্রতিষ্ঠিত সমকাল নাট্যচক্র শুরু থেকেই সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নাট্যচর্চা করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin