বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী রুয়েটে নবনিযুক্ত প্রভাষকবৃন্দের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা মঙ্গলবার শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার

  • প্রকাশ সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে মাত্র ২৫ বছর বয়সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা। আদিবাসীদের ভূমির অধিকার, সামাজিক মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় তাঁর সেই সংগ্রাম আজও অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। এই কিংবদন্তি বিপ্লবী নেতার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার বিকেলে রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে দিবসটি ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পঞ্চপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পরে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিরসা মুন্ডার স্মৃতিচারণা করে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভগবান বিরসা মুন্ডা ছিলেন অবিভক্ত ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা। মাত্র ২৫ বছরের জীবনে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। তাঁর নেতৃত্বে মুন্ডা সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসন, জমিদার ও শোষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর ‘উলগুলান’ বা মহান আন্দোলন স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠেছিল।

বিরসা মুন্ডার স্মৃতিচারণা করে মনোজ কুমার বলেন, তিনি শুধু রাজনৈতিক আন্দোলনেই নেতৃত্ব দেননি, আদিবাসী সমাজে ধর্মীয় ও সামাজিক পুনর্জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মানুষকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিলেন এবং নিজেদের ভূমি, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষার প্রেরণা জুগিয়েছিলেন। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া এই বিপ্লবী নেতা ১৯০০ সালে কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। অল্প সময়ের জীবনে তিনি যে সংগ্রামের দৃষ্টান্ত রেখে গেছেন, তা কখনো বিস্মৃত হওয়ার নয়।

তিনি আরও বলেন, জনজাতীয় গৌরব দিবস কেবল বিরসা মুন্ডাকে স্মরণ করার দিন নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা অসংখ্য আদিবাসী নেতা ও জনগোষ্ঠীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ। বাংলাদেশের মাটিতে এ দিবস উদযাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন আদিবাসী ও জাতিগোষ্ঠীর সমৃদ্ধ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন দুই দেশের জনগণের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে উভয় দেশের গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মনোজ কুমার আরো বলেন, বিরসা মুন্ডার জীবন ও আদর্শ কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। মর্যাদা, ন্যায়বিচার, জনগোষ্ঠীর অধিকার এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সবার জন্য প্রাসঙ্গিক। তাঁর জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান এবং ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার নতুন করে গ্রহণ করতে হবে। এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি ব্যক্তি ও জনগোষ্ঠী সমান মর্যাদা ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) ে মনিরুল ইসলাম এবং অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার (আসুস) নির্বাহী পরিচালক রাজকুমার শাঁও ও দিঘোরী রাজা পরিষদের সভাপতি শ্রী নিরেন চন্দ্র খালকো। আলোচনা শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin