নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ধামইরহাটে পীরোত্তর জঙ্গলি পীর সাহেব ওয়াকফ এস্টেটের সম্পত্তি মোতাওয়াল্লি নিয়োগের তদন্ত নিয়ে এসিল্যান্ড এর পক্ষপাতিত্বের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবীতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশ পক্ষ দেওয়ান তুষার আহমেদ। বুধবার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ধামইরহাট উপজেলার মৌজা- ফতেপুর, জে.এল.নং-১৪৮, আর.এস খতিয়ান নং (সংশোধিত)-১০১, আর.এস দাগ নং-৮১,৪০৮ ও ৫২৯, পরিমান-১.১২ একর, রকম- ধানী ও বাণিজ্যিক পীরোত্তর জঙ্গলি পীর সাহেব ওয়াকফ এস্টেটের সম্পত্তির মূল দলিল এবং দখলসংক্রান্ত কাগজপত্র তাঁদের অনুকূলে রয়েছে। ১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশ অনুযায়ী সম্পত্তিটি ওয়াকফ হিসেবে তালিকাভুক্ত করা বাধ্যতামুল ছিল। কিন্তু আমাদের বাপ চাচা এই বিষয় সম্পর্কে বুঝতেন না। অপরদিকে অপজিশন পার্টি ছবেদুল হোসেন এর ওয়াকফ সম্পত্তির দলিল বলতে শুধু আরএস খতিয়ান যা অনেক বছর আগে বাতিল হয়ে গেছে।
এই বাতিল আর.এস দিয়ে ছবেদুল তিন বছরের লিজ নিয়ে আসেন। তারা দীর্ঘদিন অন্যের থাকা ওয়াকফ সম্পত্তি দখলের জন্য ওয়াকফ প্রশাসকের কাছ থেকে কোন লিখিত অনুমতি পত্র না নিয়ে ধামুরহাট উপজেলা এসিল্যান্ডের সঙ্গে এক পক্ষের পক্ষ নিয়ে জমি দখলের জন্য উঠে পড়ে লাগেন। আমরা ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের আগে আমাদের কিছু মৌখিক ও লিখিত বক্তব্য ছিল যেটা ওয়াকফ প্রশাসকের কাছে দাখিল করি। যার ফলশ্রুতিতে তারা মতোয়ালির নিয়োগ তদন্ত পায়। এই তদন্তের আবেদন এসিল্যান্ড অফিসে দেখাতে গেলে উনি উত্তেজিত হয়ে বলেন তদন্তের জন্য যে আসবে সে কি চাকরি করে দেখে নিবে। অর্থাৎ এসিল্যান্ডের বক্তব্যে কোন নিরপেক্ষতা নেই। অথচ আমাদের দাবি একটাই ছিল সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত যেন হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো আরো উল্লেখ করে পূর্বে তদন্ত ছিল এক তরফা। যার বড় প্রমাণ সম্পত্তির খতিয়ান দখল সবকিছু তাদের অনুকূলে। আবার যদি তদন্ত পূর্বের মত হয় তাহলে তারা অসহায় পরিবার যাবেন কোথায়। যদি তদন্ত নিরপেক্ষ হয় তাহলে তার ন্যায় বিচার পাবেন বলে জানান। এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ান তুষার আহমেদ এর পিতা দেওয়ান ফিরোজ রহমান ও চাচা দেওয়ান কামরুজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
অভিযোগ এর বিষয়ে জানতে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজকে মোবাইল করলে তিনি জানান, তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সত্য নয়। আর তদন্ত অবশ্যই নিরপেক্ষ করা হবে বলে জানান তিনি।