বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালকের সাথে রাবি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ বিএমডিএ এর ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত কাঁকনহাটে মানওয়ার আয়োজনে জনজাতির ভূমি সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উঠান নাটক অনুষ্ঠিত পবায় প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা, নির্মাণ হবে আধুনিক অপারেশন থিয়েটার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ রাবি সমকাল নাট্যচক্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, রাবিতে ইনার হুইল ক্লাবের র‌্যালি রাজশাহীতে সিসিবিভিও’র মতবিনিময় সভা নওগাঁয় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত চান মোতাওয়াল্লি পরিবারের সদস্য রাজশাহীতে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের বার্ষিক শিশু সম্মেলন অনুষ্ঠিত

কাঁকনহাটে মানওয়ার আয়োজনে জনজাতির ভূমি সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উঠান নাটক অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে জনজাতির ভূমি সুরক্ষা বিষয়ে সচেতনতা উঠান নাটক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও এর সহযোগিতায় মানওয়া আড়াং নাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা নাটকটির প্রযোজনা ও পরিবেশনা করে। নাটকটিতে জনজাতির ভূমি সুরক্ষার “রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০”-এর ৯৭ ধারা সংক্রান্ত বিষয়বস্তু উপস্থাপন করা হয়।

যেখানে নৃতাত্ত্বিক মানুষ কিভাবে এই আইনের সুরক্ষা পায় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে বঞ্চিত ও নির্যাতিত হবে না এই বিষয়সমূহ আলোকপাত করা হয়। নাটকের মাধ্যমে এই আইনের বিষয়টি সকল মানুষের সচেতনতার জন্য তুলে ধরা হয়। যেন জনজাতিসহ সকল মানুষের ভূমি হস্তান্তরসহ অন্যান্য বিষয়গুলো নিরাপদে ও আইনীভাবে হয়। এরপর গোদাগাড়ী থানা পারাগানা রবিন হেম্ব্রম অত্র আইনের ধারা নিয়ে আলোচনা করেন।

মানওয়া আড়াং নাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা রাজশাহী জেলায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সুপরিচিত একটি সাংস্কৃতিক গোষ্ঠী, যারা নৃতাত্ত্বিক সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের জন্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। নাট্য দল তথা সংস্থার সকল সদস্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অর্ন্তগত।

নাটকটি সরাসরি পরিচালনা ও সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মিখায়েল সরেন এবং পরিবশেনার সময় উপস্থিত ছিলেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin