বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার আসামি লিমনের মৃত্যুদণ্ড অর্থাভাবে থমকে গেছে ক্যান্সার আক্রান্ত আমিনুলের চিকিৎসা, সাহায্যের আবেদন রাজশাহী মেডিকেল হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে ডেঙ্গুতে বুলু নামে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ রামেক হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদেক: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোয়ালিটি অ্যাসুরেন্স, বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশন’ বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও বিএসির যৌথ উদ্দ্যোগে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি বলেন, সময়ের সঙ্গে পরিবর্তনকে গ্রহণ করতে হবে। আউটকাম-বেইজড এডুকেশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে কেমন করছেন, বিভাগগুলোকে সে বিষয়েও খোঁজ রাখতে হবে। শুধু মূল্যায়ন করে ফল প্রকাশের মধ্যেই দায়িত্ব শেষ নয়। যাঁরা পিছিয়ে পড়ছেন, তাঁদের পিছিয়ে পড়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

কর্মশালার মূল বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. শাহ এমরান। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও এর বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রস্তুতি কতটুকু, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ সময় তিনি দৃশ্যমান ও অদৃশ্য সম্পদের গুরুত্ব, জ্ঞানভিত্তিক মানসিকতা গঠন, কর্মসংস্থানের জন্য সফট স্কিল ও হার্ড স্কিল অর্জন এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা ও স্টার্টআপ উদ্যোগে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন।

প্রফেসর শাহ এমরান অ্যাক্রেডিটেশনের ধারণা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা এবং অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, বিএসির অ্যাক্রেডিটেশন কাঠামোতে ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া রয়েছে। প্রতিটি ক্রাইটেরিয়ার নম্বর বণ্টন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য প্রয়োজনীয় নম্বরের হার সম্পর্কেও তিনি ধারণা দেন।
অ্যাক্রেডিটেশনের আবেদন করতে ২০৮টি ডকুমেন্ট প্রয়োজন উল্লেখ করে তিনি সেগুলো প্রস্তুত, সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে দিকনির্দেশনা দেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এবং আহসানীয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও পিসাক সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন।

এতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক ড. ফারজানা শারমিন আবেদনের অভিপ্রায় (ইনটেন্ট টু অ্যাপ্লাই) বিএসি অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া বিস্তারিত উপস্থাপন করেন। এতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় আবেদন, প্রস্তুতি, প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও প্রমাণক উপস্থাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. হাবিবুল্লাহ্। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন ও সহযোগী অধ্যাপক আতাউল গনি ওসমানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর সাদী।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটকাম-বেইজড এডুকেশন, বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশন: গুণগত মান উন্নয়নের কাঠামো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের সব শিক্ষক অংশ নেন। এ ছাড়া বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin