সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় আহত এডভোকেট ইয়ামিন আলী বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে রুয়েট ছাত্রীর শিরোপা জয় রাজশাহী মহানগর ১৪নং ওয়ার্ড কৃষকদলের কমিটি গঠন নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, লেনদেনের ব্যাখ্যা দিলেন কোচিং মালিক রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত কৃষক বাঁচলে বাঁচবে দেশ, মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি মিলন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ভূমিমন্ত্রী মিনু গ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে রুয়েট ছাত্রীর শিরোপা জয়

  • প্রকাশ সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট (বিজিপিসি) ২০২৬-এ প্রথমবারের মতো রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। শিরোপা বিজয়ী শিক্ষার্থী লুবনা সাদিয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। লুবনা দেড় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডেও ২য় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার দুটি পর্বের মধ্যে গত ৩১ অক্টোবর অনলাইনে প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর ১৩ নভেম্বর ঢাকায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার আয়োজক ও ভেন্যু হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

একই প্রতিযোগিতায় রুয়েটের আরও দুই জন প্রতিযোগী মাইশা ফারিহা ও ওয়ারদা আহমার ওহানা সেরা ৫০ এর মধ্যে স্থান দখল করেন। এছাড়াও রুয়েট থেকে মোট ১১ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের র‌্যাঙ্কিয়ে স্থান পান। এদিকে রুয়েটের শিক্ষার্থীবৃন্দের কৃতিত্বপূর্ণ এমন অর্জনকে স্বাগত জানিয়েছে রুয়েট প্রশাসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin