রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিচ্ছেদ ছাড়াই তিন স্বামী, অতঃপর…

  • প্রকাশ সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম স্বামীকে না জানিয়েই দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করেছেন এক নারী। বিচ্ছেদ দেননি কোনো স্বামীকেই। তিন স্বামীই ওই নারীর বন্ধু। একই সময়ে তিন বিয়ে করার অপরাধে ওই নারীকে ১১ বছরের কারাদণ্ড আর জরিমানা করেছে আদালত।

আদালতের অভিযোগপত্র থেকে জানা গেছে, ওই তিন ব্যক্তি বিয়ের সময় দেওয়া দেনমোহরের প্রায় ১২ লাখ টাকা ওই নারী আত্মসাৎ করেছিলেন।

ওই নারী তার ব্যক্তিগত তথ্য লুকিয়ে তিনজনের কাছে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছিলেন। প্রথম স্বামীর সাথে চারমাস সংসার করার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। এর এক মাস পর তৃতীয় বিয়ে করেন।

তৃতীয় বিয়ের এক সপ্তাহের মাথায় তৃতীয় স্বামী ওই নারীর প্রতারণার বিষয়টি ধরে ফেলেন। তিনি জানতে পারেন তার স্ত্রী আরও দুই ব্যক্তির স্ত্রী। এরপর ওই তিন ব্যক্তি মিলে পুলিশের কাছে অভিযোগ করেন।

তদন্তে দোষি প্রমাণিত হলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ওই নারীকে।

আদালতে সরকারি আইনজীবীর কাছে প্রথম আর দ্বিতীয় স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়েই তৃতীয় বিয়ে করছেন বলে দাবি করেন ওই নারী। যদিও আদালতে তার বক্তব্য মিথ্যা বলে প্রমাণিত হয়।

মুসলিম আইনে স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো নারী আবার বিয়ে করতে পারবেন না। স্বামীর মৃত্যু হলে কিংবা বিবাহ বিচ্ছেদের পর নারীকে ফের বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে ইসলামে।

সূত্র: যুগান্তর

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin