বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বিয়ে করতে গিয়ে বউ ছাড়াই বাড়ি ফিরলো বর

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে

এস.আর. ডেস্ক:  সাতক্ষীরার দেবহাটা উপজেলায় করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে বিয়ে করতে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতে ধরা খেয়ে জরিমানা দিয়ে ফিরে গেলেন নাবালক বর।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার গাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাতক্ষীরা থেকে কালীগঞ্জ অভিমুখে যাওয়া বরসহ বরের আত্মীয় স্বজনবাহী মাইক্রোবাসটি আটক করেন দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার। তারা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন বলে জানালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে বাড়ি ফিরিয়ে দেন ইউএনও। পাশাপাশি কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জের ইউএনওকে বিষয়টি অবহিত করেন তিনি।

এ বিষয়ে ইউএনও তাছলিমা আক্তার বলেন, করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে সদর উপজেলার বৈচনা থেকে মহিদুল ইসলামের ছেলে অপ্রাপ্ত বয়স্ক আবু রায়হানসহ তার আত্মীয় স্বজনরা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জের চালতেবাড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে গাজীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদেরকে পুনরায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin