রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১০৫২ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয় বলে জানান আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম।

মৃত দুজন হলেন– আজমিরীগঞ্জ উপজেলার আজিমনগর গ্রামের আবুল মিয়া (৭০) ও তার স্ত্রী ফজুতন বিবি (৬০)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঝড় শুরু হলে ঘরের পাশের একটি গাছ থেকে ভিমরুলের একটি চাক পড়ে ঘরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীকে ব‌্যাপক কামড়ায়। এ সময় তাদের চিৎকারে পাশের ঘরের লোকজন উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা সকালে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি বলেন, ‘একসঙ্গে কয়েক শ’ ভিমরুল বৃদ্ধ দম্পতিকে কামড় দেওয়ার কারণে বিষাক্রিয়ায়  তাদের মৃত্যু হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin