রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাতে ফাঁকা রাস্তায় প্রেমিকাকে ধর্ষণ

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৩০৬ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় উপজেলায় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টস কর্মী (২০)। শুক্রবার (২ জুলাই) রাতে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রেমিক ভোলা জেলার চর ফ্যাশনের আব্দুল্লাপুরের মোশারফ হোসেনের ছেলে মিরাজ (২০)। তিনি ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের সরদার বাড়ী বৌ বাজারস্থ জয়নাল মিয়ার ভাড়াটিয়া।

পুলিশ জানান, ভুক্তভোগী গার্মেন্টস কর্মীর সঙ্গে ৪ মাস আগে ফতুল্লার দাপার বুড়িগঙ্গাপাড় নদীর পূর্ব পাশের ওয়াকওয়েতে হাঁটতে গিয়ে মিরাজের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে প্রায় এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন। অন্যদিনের মতো শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে তারা দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান।

এক পর্যায়ে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর পাড়ে চলাচলের রাস্তার পাশে মিরাজ তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দেন। রাতেই মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত প্রেমিক মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin