বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

লোভনীয় বিজ্ঞাপন দেখে উপবাস ভাঙলেন তরুণী, ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে মামলা

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬০২ বার দেখা হয়েছে
লোভনীয় বিজ্ঞাপন দেখে উপবাস ভাঙলেন তরুণী, ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ম্যাকডোনাল্ড’সের বার্গারের লোভনীয় বিজ্ঞাপন দেখে উপবাস ভেঙেছেন এক নারী। আর তাই কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এমন দাবিই করেছেন কেসেনিয়া ওভচিন্নিকোভা নামের রাশিয়ার একজন নারী। খবর নিউইয়র্ক পোস্টের। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, যখন আমি একটি বিজ্ঞাপনের ব্যানার দেখি, তখন আর নিজেকে সামলাতে পারিনি। ওভচিন্নিকোভা একজন অর্থডক্স খ্রিস্টান। খ্রিস্টান বিশেষ ধর্মীয় আচার লেন্টের সময় উপবাসে ছিলেন। কিন্তু ওই বিজ্ঞাপন থেকে উপবাস ভেঙে ফেলেন তিনি।

২০১৯ সালের এপ্রিল মাঝে এ ঘটনা ঘটে। ওমস্কের বাসিন্দা ওভচিন্নিকোভা ওই সময় লেন্টের উপবাসে ছিলেন। লেন্টের সময় ধর্মপ্রাণ খ্রিস্টানরা বেশ কিছু রীতিনীতি পালন করে থাকে। এসময় তারা মাংস বা মাংসজাত, পোল্ট্রি, ডিম এবং ডেইরি পণ্য খাওয়া থেকে বিরত থাকেন। অনেকে আবার উপবাসও করেন এসময়। ওভচিন্নিকোভা বলেন, আমি এক মাস ধরে কঠোর সাধনার সঙ্গে উপবাস করেছি। কিন্তু চিজবার্গার এবং চিকেন নাগেটের লোভনীয় বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে পারিনি।

তিনি বলেন, আমি ১৬ বছর ধরে নিয়মিত লেন্টের সময় উপবাস থাকি। কিন্তু ওই বিজ্ঞাপন দেখার পর ম্যাকডোনাল্ড’সে যাই এবং চিজবার্গার কিনি। কিন্তু ভোক্তা অধিকার আইন ভঙ্গ এবং তার ধর্মীয় অনুভূতিকে অপমান করায় এখন ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে ১৪ ডলারের মামলা দায়ের করছেন ওভচিন্নিকোভা। তিনি বলেন, ম্যাকডোনাল্ড’সের ওই বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা অধিকার আইন লঙ্ঘিত হয়েছে। আমি এখন ১ হাজার রুবল (১৪) ক্ষতিপূরণ চাই।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin