রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সবজির জুসের যত গুণ, রেসিপি জানালেন পুষ্টিবিদ পূজা মাখিজা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৩৭ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : প্রতিদিনের ডায়েটে যদি এক গ্লাস সবজির জুস যোগ করতে পারেন তাহলে শরীর পুষ্টির ঘাটতি অনেকটা পূরণ হয়ে যায়। ভিটামিন , মিনারেল, আইরন ও অ্যান্টি অক্সিডেন্টের অন্যতম উৎস সবজি।  সুস্থ ও রোগমুক্ত থাকার জন্য যে পুষ্টি দরকার তা যোগান দেয় সবজি।  এই সবজিই যদি জুস আকারে খাওয়া যায় তাহলে আপনি একদিক থেকে সুস্থ শরীর পাচ্ছেন সেই সাথে আপনার ত্বক হয়ে উঠবে সুন্দর ও উজ্জ্বল। বিখ্যাত পুষ্টিবিদ পূজা মাখিজা তার সবজির জুস নিয়ে ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।

যেভাবে সবজির জুস বানাবেন:

ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিওতে কয়েক প্রকার সবজি ব্যবহার করে জুস বানিয়েছেন  পূজা। এজন্য আপনার দরকার হবে শসা,টমেটো, পালং শাক, আদা,পুদিনা পাতা ও এক গ্লাস পানি।  তারপর সব উপাদান একসাথে ব্লেন্ডারে একসঙ্গে মিশিয়ে ছেকে খেতে হবে। তবে খেতে ভালো না লাগলে প্রথমে সবজিগুলো হালকা সিদ্ধ করে নিতে পারেন।

পূজা মাখিজা বলছেন এক গ্লাস সবজির শরবত আপনার স্কিন ভালো রাখবে, স্মৃতিশক্তি ভালো রাখবে, মাথা ব্যাথা, কোষ্ঠ্যকাঠিন্য, গলা ব্যাথা কমাতে সাহায্য করবে। এছাড়া ভিতর থেকে সুস্থ করে তোলে সবজির শরবত।

মৌসুম অনুযায়ী জুসে কম বেশি সবজি মিশিয়ে নেওয়ার  কথা বলেছেন পূজা মাখিজা।  প্রয়োজনে সবজির জুসের সাথে কাঁচা মরিচ, লেবু মেশানোর কথা বলেছেন এই পুষ্টিবিদ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin