মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

অপু গেলেন,পূজা ফিরলেন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক :  ‘ছায়াবৃক্ষ’ ছবির শেষ লটের শুটিং করতে চিত্রনায়িকা অপু বিশ্বাস পৌছেছেন সিলেটের শ্রীমঙ্গলে।

জানা গেছে সেখানে তিনদিন শুটিং করে অপুও ফিরবেন ঢাকায়। অন্যদিকে সিলেটের শাহজালাল (রহ) মাজার থেকে ‘হৃদিতা’ শুটিং করে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘হৃদিতা’ ও ‘ছায়াবৃক্ষ’। আনিসুল হকের গল্পে’ হৃদিতা’ পরিচালনা করছেন ইস্পাহানি আরিফ জাহান আর ‘ছায়াবৃক্ষ’ পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

সিলেট থেকে ফিরে মাজারে শুটিং অভিজ্ঞতা জানিয়ে পূজা চেরি বলেন, ‘এই ছোট জীবনে দেশে বিদেশে অনেক জায়গায় অভিনয় করেছি। কিন্তু কখন কোন মাজার এ শুটিং করিনি। প্রথমবার কোনো মাজারে ছবির শুটিং করলাম।

তিন চার ঘন্টা শুটিং করেছি মাজারে। অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। অন্যরকম এক অনূভূতি কাজ করেছে। সে অনুভূতি বলে বুঝাতে পারবো না।’ ছবিটিতে পূজা চেরির নায়ক এবি এম সুমন।

এদিকে অপু বিশ্বাস বৃহস্পতিবার শ্রীমঙ্গলে পৌছে শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন বলে জানান এ নায়িকা।ছবিটিতে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন তিনি।

চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে ‘ছায়াবৃক্ষ’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন অপু।

পরিচালক বন্ধন বিশ্বাস জানালেন ছবিটির শেষ লটের শুটিং চলছে। আর কয়েকদিন শুটিং করলেই ছবিটির দৃশ্যধারণ শেষ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin