মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

টানা হোটেলে থাকার পর হাসপাতালে ভর্তি নায়িকা!

  • প্রকাশ সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। গেলো শনিবার (৭ আগস্ট) শুটিং চলাকালে হঠাৎ অসুস্থতা অনুভব করায় সোজা হাসপাতালে যেতে হয়েছে তাকে।

জানা যায়, পরিচালক লাভ রঞ্জনের নতুন সিনেমার শুটিং করছিলেন নুসরাত। শুটিংয়ে যাতায়াতের সুবিধার কারণে গত তিন সপ্তাহ ধরে সেটের কাছে একটি হোটেলে থাকছিলেন নায়িকা। টানা ২৩-২৪ দিন শুটিং করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও শেষমেষ হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

ভার্টিগো ধরা পড়েছে নায়িকার। তার রক্তচাপের মাত্রা ৬৫/৫৫-এ নেমে গেছে। টানা ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। প্রসঙ্গত, দ্রুত সুস্থ হয়ে শুটিং সেটে ফিরতে চান নুসরাত। এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে ‘রাম সেতু’, ‘হার্ডাং’ ও ‘ছোড়ি’। সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin