বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসক ফাইন্ডেশনের র‌্যালি ও পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে:বিভাগীয় কমিশনার ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল:বিভাগীয় কমিশনার ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন নগরীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল তারেক রহমান এর বাংলাদেশে আসা কেউ রুখতে পারবেনা: মিলন বিএনপি ক্ষমতায় আসলে রাজশাহীতে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে: প্রফেসর ডা. পিসি মল্লিক নগরীতে পুকুর ভরাট করে উঠছে বাড়ি

এ্যাজমা নিয়ে হাসপাতালে অভিনেতা জাহিদ হাসান

  • প্রকাশ সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, শীতের কারণে এ অভিনেতা বেশ বিপাকে পড়েছিলেন। এতে তার এ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখনো মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি।

বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin